Rashada Sorwer Memorial Trust – Serving Humanity with Heart
+880 1976 565656
info@rsmtbd.com

নিরাপদ পানি সরবরাহ

পানিই জীবন। আমাদের জীবন ধারণের জন্য মৌলিক যে কতগুলো উপাদান রয়েছে, তার মধ্যে পানি অন্যতম। প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য সুপেয় পানি অপরিহার্য। তবে বিভিন্ন কারণে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পানি, বিপন্ন হচ্ছে জীবন। শুধু তাই নয়, নগরীর বিভিন্ন স্থানে রয়েছে পানি সংকট। আগামী দিনে নিরাপদ পানির সংকট আরও তীব্র হবে বলে অনেক গবেষণা পূর্বাভাস দিয়েছে। ২০৫০ সালের মধ্যে, বিশ্বজুড়ে প্রায় ২.৭ বিলিয়ন মানুষ পানির প্রবল সংকটের মুখোমুখি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়বে।